Web Analytics

জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশ মাফিয়া রাষ্ট্রে পরিণত হয়েছে। বর্তমান সরকারের আমলে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ ভেঙে পড়েছে এবং বিচারব্যবস্থা ক্ষমতাসীনদের কুক্ষিগত রয়েছে বলেও তিনি অভিযোগ করেন। বুধবার ঢাকা বিভাগ দক্ষিণ অঞ্চলের নেতাদের সঙ্গে মতবিনিময় সভার শুরুতে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, বিচারব্যবস্থার সংস্কার না হওয়ায় তা এখনো ক্ষমতাসীনদের নিয়ন্ত্রণে রয়েছে। তিনি অভিযোগ করেন, বিএনপির ছত্রছায়ায় ক্যাডার বাহিনী দলীয় লোকজনকে হত্যা করছে এবং সাধারণ মানুষের ওপর নির্যাতন-নিপীড়ন চালাচ্ছে। আইজিপির ক্রসফায়ার নিয়ে বক্তব্য এবং স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্ব দিতে ব্যর্থ হওয়ার কথাও তিনি উল্লেখ করেন।

মাদক নিয়ন্ত্রণে সরকার গডফাদার ও সিন্ডিকেট-সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার করছে না বলে তিনি অভিযোগ করেন। স্থানীয় সরকার নির্বাচন শান্তিপূর্ণ হওয়ার বিষয়ে সংশয় প্রকাশ করে তিনি বলেন, সরকারি দলের কোন্দলে বহু মানুষ হতাহত হয়েছে এবং নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসনও দলীয়করণ হচ্ছে। সভায় সারজিস আলম, আরিফুল ইসলাম আদীবসহ পাঁচ জেলার শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।