Web Analytics

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে, বেলুচিস্তানের খারান ও ওয়াশুক জেলায় ৬ ও ৭ সেপ্টেম্বর পৃথক অভিযানে ভারতীয় মদতপুষ্ট হিসেবে বর্ণিত ১১ সন্ত্রাসী নিহত হয়েছে। অভিযানে ঘটনাস্থল থেকে ২ দশমিক ৯ টন বিস্ফোরকও উদ্ধার করা হয়েছে বলে সংস্থাটি জানিয়েছে।

আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, ভারত সমর্থিত হিসেবে উল্লেখ করা ‘ফিতনা আল হিন্দুস্তান’-এর আট সদস্য খারানে নিহত হয়। তারা সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধের চেষ্টা করলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধ শুরু হয় এবং এতে ওই আটজন নিহত হয়।

পরদিন ওয়াশুকে আরেকটি পরিকল্পিত অভিযানে সন্ত্রাসীদের একটি আস্তানা ধ্বংস করা হয়। সেখানে গোলাগুলির পর আরও তিনজন নিহত হয় বলে আইএসপিআর জানিয়েছে। উদ্ধার করা বিস্ফোরক আইইডি তৈরিতে ব্যবহৃত হতো বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এলাকায় আর কোনো সন্ত্রাসীর অবস্থান আছে কি না নিশ্চিত করতে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।