Web Analytics

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকারি ও বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগে সরকারের কোনো হস্তক্ষেপ নেই। সোমবার জাতীয় সংসদে সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত যোগ্যতা, দক্ষতা ও নীতিমালার ভিত্তিতেই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে।

জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের এমডি নিয়োগের প্রক্রিয়া ও মানদণ্ড এবং ব্যাংকিং খাতের সংস্কার নিয়ে প্রশ্ন করেন। জবাবে অর্থমন্ত্রী বলেন, ব্যাংকিং খাতে সংস্কার ও সুশাসন ফিরিয়ে আনার প্রতিশ্রুতিতে সরকার অটল রয়েছে।

অর্থমন্ত্রী জানান, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর পছন্দে নয়; বাংলাদেশ ব্যাংকের নিজস্ব নীতিমালা এবং ফিট অ্যান্ড প্রপার টেস্টের ভিত্তিতেই ব্যাংকের এমডি নিয়োগ দেওয়া হচ্ছে। তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর ব্যাংকিং খাতের নিয়োগ ও পরিচালনায় রাজনৈতিক হস্তক্ষেপ করা হচ্ছে না। যোগ্য ও অভিজ্ঞ ব্যাংকারদের শীর্ষ পদে আনতে বাংলাদেশ ব্যাংককে স্বাধীনভাবে কাজের সুযোগ দেওয়া হয়েছে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সংক্রান্ত প্রয়োজনীয় পদক্ষেপও সংস্কার অঙ্গীকার অনুযায়ী পর্যায়ক্রমে নেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।