Web Analytics

দুর্গাপূজায় ঘরমুখী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ রেলওয়ে তিন জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। রোববার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। যাত্রীচাপ সামলাতে পাঁচটি ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন প্রত্যাহার, অতিরিক্ত কোচ সংযোজন এবং নিরাপত্তা ও সময়ানুবর্তিতা জোরদারের পরিকল্পনাও নেওয়া হয়েছে।

২০ অক্টোবর চট্টগ্রাম-ঢাকা রুটে ঢাকা স্পেশাল-৩ চলবে। ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে ট্যুরিস্ট স্পেশাল-১ ও ২ চলবে ২০, ২৩ ও ২৪ অক্টোবর। ২৪ অক্টোবর ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে চট্টগ্রাম স্পেশাল-৪। কক্সবাজার এক্সপ্রেসের ১৯ ও ২০ অক্টোবরের অফ-ডে প্রত্যাহার করা হয়েছে। জাহানাবাদ ও রূপসী বাংলা এক্সপ্রেসের ১৯ অক্টোবর, পদ্মা এক্সপ্রেসের ২০ অক্টোবর এবং মধুমতি এক্সপ্রেসের ২৪ অক্টোবরের অফ-ডেও প্রত্যাহার করা হয়েছে।

পূর্বাঞ্চলে ২৩টি মিটারগেজ ও পশ্চিমাঞ্চলে ছয়টি ব্রডগেজ কোচ যুক্ত করার পরিকল্পনা রয়েছে। গুরুত্বপূর্ণ জংশন ও সিগন্যাল কেবিনে নিবিড় তদারকি, রেলপথে টহল এবং সিগন্যালিং, কোচ ও ইঞ্জিনের রক্ষণাবেক্ষণ জোরদার করা হবে। প্রধান স্টেশনগুলোতে জিআরপি ও আরএনবির পাহারা থাকবে। কমলাপুর ও বিমানবন্দর স্টেশনে ১৯ ও ২০ অক্টোবর ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।