Web Analytics

সাউথ এশিয়ান ইউনিভার্সিটির গভর্নিং বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদকে সংবর্ধনা দিয়েছে ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশন। রোববার ইউজিসি সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, তার নির্বাচন বাংলাদেশের উচ্চশিক্ষা খাতে আন্তর্জাতিক সম্পৃক্ততা ও আঞ্চলিক সহযোগিতা সম্প্রসারণের গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে।

সার্কের উদ্যোগে ভারতের নয়াদিল্লিতে সাউথ এশিয়ান ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউজিসির সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব ও প্রফেসর ড. মো. আসলাম হোসেন। স্বাগত বক্তব্য দেন ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম। বক্তব্য দেন ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ড. মো. মহিবুল আহসান এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. গোলাম দস্তগীর।

সংবর্ধনার জবাবে মামুন আহমেদ বলেন, বাংলাদেশের প্রতিনিধি হিসেবে এ দায়িত্ব পাওয়া তার জন্য সম্মানের। তিনি এটিকে উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণ, গবেষণা সহযোগিতা এবং দক্ষিণ এশীয় দেশগুলোর একাডেমিক সম্পর্ক জোরদারের সুযোগ হিসেবে দেখেন। তিনি সার্কভুক্ত দেশের বিশ্ববিদ্যালয়গুলোর পারস্পরিক সহযোগিতা, যৌথ গবেষণা এবং জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় বাড়াতে উদ্যোগ নেওয়ার কথা বলেন। ৮ ও ৯ অক্টোবর নয়াদিল্লিতে বোর্ডের ১৬তম সভায় তিনি দুই বছরের জন্য নির্বাচিত হন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।