Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমানকে টাইম ম্যাগাজিনের প্রকাশিত ‘দ্য ১০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল পিপল অব ২০২৬’ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। বুধবার প্রকাশিত এই তালিকায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংসহ বিশ্বনেতাদের নাম রয়েছে। টাইমের সিঙ্গাপুর ব্যুরো সম্পাদক চার্লি ক্যাম্পবেল তারেক রহমানকে নিয়ে মুখবন্ধ লিখেছেন, যেখানে তার রাজনৈতিক উত্থান ও সাম্প্রতিক নেতৃত্বের প্রসঙ্গ তুলে ধরা হয়েছে।

ম্যাগাজিনে বলা হয়, ২০২৪ সালে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার আগে পর্যন্ত তারেক রহমান লন্ডনে নির্বাসিত ছিলেন। ফেব্রুয়ারিতে নির্বাচনে ভূমিধস জয়ের মাধ্যমে তিনি ১৭ বছর পর দেশে ফেরেন। দেশে ফেরার পাঁচদিন পরই মারা যান তার মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। জানুয়ারিতে টাইমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি প্রতিশ্রুতি দেন, শোককে শক্তিতে রূপান্তর করে দেশকে ঐক্যবদ্ধ করবেন এবং অর্থনীতিকে পুনরুজ্জীবিত করবেন।

টাইম জানায়, দুর্নীতির অভিযোগ আদালতে খারিজ হলেও তা তার রাজনৈতিক সময়কে সংক্ষিপ্ত করতে পারে। তালিকায় গুগলের সিইও সুন্দর পিচাই, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নামও রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।