Web Analytics

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। বুধবার সৌদি বার্তা সংস্থা জানায়, যুবরাজ বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেছেন। তিনি তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠনের জন্যও অভিনন্দন জানান।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে প্রায় ৫০ সদস্যের মন্ত্রিসভা গঠন করেছে বিএনপি। নতুন মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৭ আসনের ফল গেজেট আকারে প্রকাশ করা হয়, যেখানে বিএনপি ২০৯টি আসন পায় এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসন লাভ করে। বাকি আসনগুলো বিভিন্ন জোট, দল ও স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হন।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, এবারের নির্বাচনে প্রায় ১৫০ জন নতুন মুখ সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, যা সংসদে একটি নতুন প্রজন্মের অংশগ্রহণকে নির্দেশ করে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।