Web Analytics

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মেডিকেল কলেজগুলোকে আফগান শিক্ষার্থীদের বহিষ্কার না করতে এবং তাদের পরীক্ষার খাতা বাতিল না করতে নির্দেশ দিয়েছেন লাহোর হাইকোর্ট। শুক্রবার ৩০ জনের বেশি আফগান মেডিকেল শিক্ষার্থীর আবেদনের শুনানি শেষে বিচারপতি খালিদ ইসহাক এ নির্দেশ দেন। মামলার পরবর্তী শুনানি আগামী শুক্রবার পর্যন্ত মুলতবি করা হয়েছে।

শুনানিতে পাকিস্তান মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল, পিএমডিসি, দাবি করে যে কয়েকজন শিক্ষার্থীর প্রয়োজনীয় কাগজপত্র ও বৈধ ভিসা নেই। আদালত প্রশ্ন করেন, নথি না থাকলে তারা চার বছর ধরে কীভাবে মেডিকেল শিক্ষা গ্রহণের সুযোগ পেলেন। বিচারপতি ইসহাক মন্তব্য করেন, বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়ার আগে শিক্ষার্থীদের বক্তব্য শোনা প্রয়োজন ছিল।

আদালত রাষ্ট্রীয় নিরাপত্তার যুক্তি নাকচ করে জানায়, এ ঘটনায় এমন কোনো বিষয় জড়িত নেই। পিএমডিসি বলেছে, আফগান শিক্ষার্থীদের পড়াশোনায় জাতীয়তাভিত্তিক নিষেধাজ্ঞা নেই। সংস্থাটির তথ্য অনুযায়ী, পাকিস্তানে ২০০-এর বেশি আফগান শিক্ষার্থী চিকিৎসাশাস্ত্র পড়ছেন; তবে ২২ জন পিএমডিসিতে নিবন্ধিত। তাদের মধ্যে ১৪ জন ডিগ্রি শেষ করেছেন, আটজন আগামী বছর স্নাতক হওয়ার কথা এবং বাকি ১৭৬ জনের নথি যাচাই চলছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।