Web Analytics

ভারতের মুর্শিদাবাদে অনুষ্ঠিত বিশ্ব দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা-২০২৬ এ বাংলাদেশি সাঁতারুরা চারটি পদক জিতেছেন। গত রোববারের প্রতিযোগিতায় বাংলাদেশ একটি স্বর্ণ, দুটি রৌপ্য ও একটি ব্রোঞ্জ পদক অর্জন করে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর সোমবার, ৭ সেপ্টেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

প্রতিযোগিতায় ১৯ কিলোমিটার পুরুষ, ১৯ কিলোমিটার নারী এবং ৮১ কিলোমিটার পুরুষ—এই তিনটি ইভেন্ট ছিল। ৮১ কিলোমিটার পুরুষ ইভেন্টে ২৮ জন, ১৯ কিলোমিটার পুরুষ ইভেন্টে ৩৬ জন এবং ১৯ কিলোমিটার নারী ইভেন্টে ১৫ জন সাঁতারু অংশ নেন। বাংলাদেশ থেকে মোট নয়জন সাঁতারু প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

বাংলাদেশের ছয়জন সাঁতারু ১৯ কিলোমিটার ইভেন্টে এবং তিনজন ৮১ কিলোমিটার ইভেন্টে অংশ নেন। ১৯ কিলোমিটার পুরুষ ইভেন্টে সেনাবাহিনীর ফয়সাল আহমেদ স্বর্ণপদক পান। ১৯ কিলোমিটার নারী ইভেন্টে নৌবাহিনীর সোনিয়া আক্তার রৌপ্য জেতেন। ৮১ কিলোমিটার পুরুষ ইভেন্টে নৌবাহিনীর পলাশ চৌধুরী রৌপ্য এবং সেনাবাহিনীর নুর ইসলাম ব্রোঞ্জপদক অর্জন করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।