Web Analytics

গাজীপুরের শ্রীপুর উপজেলার বেশ কয়েকটি ফিলিং স্টেশনে এখন আর আগের মতো যানবাহনের ভিড় নেই। একসময় যেখানে মোটরসাইকেল, প্রাইভেটকার ও ট্রাকের সারি দেখা যেত, সেখানে এখন কৃষকরা সদ্য কাটা বোরো ধান মাড়াই ও শুকানোর কাজ করছেন। গ্রামে পর্যাপ্ত খোলা ও পাকা জায়গার অভাবে তারা বিকল্প হিসেবে পাম্পের চত্বর ব্যবহার করছেন। কৃষকদের মতে, এসব জায়গায় রোদ ভালো লাগায় দ্রুত ধান শুকানো সম্ভব হচ্ছে।

পাম্প মালিকরা জানিয়েছেন, জ্বালানি সংকট কেটে গেলেও গ্রাহক সংখ্যা কমে গেছে। ব্যয় বৃদ্ধি, পরিবহন খাতে মন্দাভাব এবং বিকল্প জ্বালানি ব্যবহারের কারণে বিক্রি হ্রাস পেয়েছে। ফলে খোলা জায়গাগুলো সাময়িকভাবে কৃষকদের ব্যবহারের জন্য দেওয়া হয়েছে।

সচেতন মহল সতর্ক করে বলেছে, পেট্রোল পাম্পে দাহ্য পদার্থ সংরক্ষিত থাকে, তাই ধান শুকানো ও মাড়াইয়ের সময় অগ্নি ও বৈদ্যুতিক ঝুঁকি এড়াতে সর্বোচ্চ সতর্কতা প্রয়োজন। এ বিষয়ে পাম্প কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের নজরদারি জরুরি বলে তারা মনে করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।