Web Analytics

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, চট্টগ্রাম অঞ্চলের পাঁচটি বন্যাকবলিত জেলায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাত পুনরুদ্ধারে সরকার জরুরি সহায়তা কর্মসূচি নিয়েছে। এর আওতায় ৩২৭ মেট্রিক টন ধানবীজ বিতরণ, ১ লাখ ৫১ হাজার ৫৯৯টি গবাদিপশুকে টিকাদান এবং ৩৫ লাখ টাকার গোখাদ্য সরবরাহ করা হবে। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী জানান, মাঠপর্যায়ের প্রাথমিক তথ্য অনুযায়ী বন্যায় মৎস্য খাতে ২০০ কোটিরও বেশি এবং প্রাণিসম্পদ খাতে প্রায় ৭৭ কোটি টাকার ক্ষতি হয়েছে। ক্ষতির প্রকৃত চিত্র নিরূপণে তথ্য সংগ্রহ চলছে। সরকারের কাছে পর্যাপ্ত বীজ মজুত রয়েছে এবং যেসব কৃষকের জমি প্রস্তুত, তাদের তাৎক্ষণিকভাবে বীজ দেওয়া হবে। অন্যদের জন্য সরকারি খালি জমিতে জরুরি বীজতলা তৈরি করা হচ্ছে।

গবাদিপশুর টিকাদান কার্যক্রম আগামীকাল থেকে শুরু হয়ে ১৫ দিনের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত ইউনিয়নগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে সহায়তা পৌঁছে দেওয়া হবে যাতে কোনো কৃষক, মৎস্যচাষী বা খামারি সরকারি সহায়তা থেকে বঞ্চিত না হন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।