Web Analytics

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের ভাটি কলকিহারা এলাকায় মঙ্গলবার দুপুরে ব্রহ্মপুত্র নদের ভয়াবহ ভাঙন রোধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ভাটি কলকিহারা, বাঘাডোবা, ফকিরপাড়া ও শান্তিনগরসহ আশপাশের এলাকার কয়েক শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা জানান, দীর্ঘদিন ধরে অব্যাহত নদীভাঙনে প্রায় চার কিলোমিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে শত শত পরিবার বসতবাড়ি, ফসলি জমি ও গাছপালা হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। তারা আশঙ্কা প্রকাশ করেন, পাঁচটি গ্রাম মানচিত্র থেকে বিলীন হয়ে যেতে পারে। স্থানীয়দের আতঙ্ক থাকা সত্ত্বেও এখনো স্থায়ী কোনো প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়া হয়নি।

মানববন্ধন থেকে অবিলম্বে টেকসই বাঁধ নির্মাণ ও প্রতিরক্ষা প্রকল্প বাস্তবায়নের দাবি জানানো হয়। পাশাপাশি সরকার ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপির জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়। দ্রুত ব্যবস্থা না নিলে আরও বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।