Web Analytics

অননুমোদিত ওয়্যারহাউসে শুল্কমুক্ত মদ রাখার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের চারটি ওয়্যারহাউস সিলগালা করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, বৃহস্পতিবার গভীর রাতে গুলশানের টস বন্ড প্রাইভেট লিমিটেডে যৌথ অভিযানে এ পদক্ষেপ নেওয়া হয়।

এনবিআর জানায়, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন যৌথভাবে অভিযানটি পরিচালনা করে। প্রাথমিক পর্যায়ে গুরুতর অসংগতি পাওয়ায় ওয়্যারহাউসগুলো সিলগালা করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এনবিআর বলেছে, অধিকতর যাচাইয়ের জন্য এসব ওয়্যারহাউস সিলগালা করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, এর আগে ২৬ সেপ্টেম্বর রাতে রাজধানীর দক্ষিণ মানিকদীতে নিউ গিনি প্রপার্টিজের আবাসন প্রকল্পের বিভিন্ন স্থাপনায় হামলা ও ভাঙচুর চালানো হয়েছিল।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।