Web Analytics

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়ায় মহানবী হজরত মুহাম্মদকে (সা.) নিয়ে কটূক্তির প্রতিবাদে শুক্রবার বাদ জুমা বড় বিক্ষোভ সমাবেশ হয়েছে। ঈমান আকিদা সংরক্ষণ কমিটির আয়োজিত এ কর্মসূচিতে এলাকার ধর্মপ্রাণ মুসল্লি, ইসলামি বক্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বক্তারা মহানবী (সা.) ও অন্যান্য নবী-রাসুলকে নিয়ে কটূক্তির তীব্র প্রতিবাদ জানান। তারা এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন এবং সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের দাবি করেন। তাদের বক্তব্য, কোনো ধর্মের নবী-রাসুল বা ধর্মীয় বিশ্বাসকে অবমাননা করে বক্তব্য দেওয়া, লেখা বা প্রচার চালানোর সুযোগ থাকা উচিত নয়।

বক্তারা বলেন, প্রচলিত আইনের শাস্তির পাশাপাশি ভবিষ্যতে ধর্মীয় অনুভূতিতে আঘাতের ঘটনা ঠেকাতে আরও কঠোর আইন প্রয়োজন। তারা কটূক্তির সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান এবং শান্তিপূর্ণ ও আইনানুগ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। মধুপুরের পীর আল্লামা আব্দুল হামিদ সমাবেশে সভাপতিত্ব করেন; এতে ড. এনায়েতুল্লাহ আব্বাসীসহ ধর্মীয় ব্যক্তিরা বক্তব্য দেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।