Web Analytics

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তানের মন্ত্রী মুসাদিক মাসুদ মালিক ও তাঁর প্রতিনিধিদলকে তাজমহল, হুমায়ুনের সমাধি এবং দিল্লি হাটসহ কয়েকটি ঐতিহাসিক স্থান পরিদর্শনের অনুমতি দিয়েছে। তবে নিরাপত্তাজনিত কারণে দিল্লির নিজামুদ্দিন দরগাহ পরিদর্শনের অনুমতি দেওয়া হয়নি। ২০ থেকে ২২ নভেম্বর অনুষ্ঠিত প্রথম এসসিও সভ্যতাবিষয়ক সংলাপ ফোরামে যোগ দিতে প্রতিনিধিদলটি ভারতে আসে।

প্রস্তাবিত সফরগুলো পর্যালোচনার পর ভারতীয় কর্তৃপক্ষ অনুমতিগুলো দেয়। আগ্রা যাওয়ার অনুমতি পেলেও মুসাদিক মালিক তাজমহল দেখতে যাননি। পাকিস্তান হাইকমিশন তাজমহল, হুমায়ুনের সমাধি, দিল্লি হাট, কিলা রাই পিথোরা ও নিজামুদ্দিন দরগাহে যাওয়ার অনুমতি চেয়েছিল। নিরাপত্তা যাচাইয়ের পর কয়েকটি স্থানের অনুমতি মিললেও দরগাহে যাওয়ার আবেদন নাকচ হয়।

সমাজবাদী পার্টির সংসদ সদস্য মহিবুল্লাহ নদভি সিদ্ধান্তটির সমালোচনা করে প্রশ্ন তুলেছেন, কেন প্রতিনিধিদলকে নিজামুদ্দিন দরগাহে যেতে দেওয়া হলো না। জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সমন্বয়বিষয়ক পাকিস্তানের ফেডারেল মন্ত্রী মালিক ভারতের ঐতিহাসিক স্থাপনা দেখা, সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ এবং সংস্কৃতি সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করেছিলেন। শুক্রবার প্রতিনিধিদলটি দিল্লির পুরানা কিলায় ফোরামের আয়োজনে যোগ দেয়। তিন বছর পর কোনো পাকিস্তানি মন্ত্রীর এটি প্রথম ভারত সফর।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।