Web Analytics

অস্ট্রেলিয়া-ভিত্তিক ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস (আইইপি) প্রকাশিত গ্লোবাল পিস ইনডেক্স (জিপিআই) ২০২৬ অনুযায়ী দক্ষিণ এশিয়ায় চতুর্থ শান্তিপূর্ণ দেশ হিসেবে স্থান পেয়েছে বাংলাদেশ। ১৬৩টি দেশ ও অঞ্চলের মধ্যে বাংলাদেশের অবস্থান ১১৭তম এবং স্কোর ৫-এর মধ্যে ২.২২৬। দেশটিকে ‘মিডিয়াম’ বা মধ্যম শান্তির স্তরে শ্রেণিবদ্ধ করা হয়েছে। বাংলাদেশ ভারত, পাকিস্তান ও আফগানিস্তানকে পেছনে ফেলেছে।

জিপিআই তিনটি ক্ষেত্রে ২৩টি সূচকের ভিত্তিতে শান্তির মাত্রা নির্ধারণ করে—সামাজিক নিরাপত্তা ও সুরক্ষা, চলমান অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সংঘাত এবং সামরিকীকরণ। বাংলাদেশ এই তিন ক্ষেত্রে যথাক্রমে ২.৫৭৯, ২.২৩৭ ও ১.৬১৫ স্কোর পেয়েছে। ভুটান দক্ষিণ এশিয়ার সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হিসেবে ১৬তম বৈশ্বিক অবস্থান ধরে রেখেছে, এরপর রয়েছে শ্রীলঙ্কা ও নেপাল। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালে দক্ষিণ এশিয়ায় শান্তির মাত্রা গড়ে ২.৩ শতাংশ কমেছে, যার প্রধান কারণ অভ্যন্তরীণ অস্থিতিশীলতা ও সীমান্ত উত্তেজনা।

প্রতিবেদনটি ইরান যুদ্ধের কারণে বাংলাদেশের অর্থনৈতিক ঝুঁকির দিকও তুলে ধরেছে। এতে বলা হয়েছে, হরমুজ প্রণালিতে অচলাবস্থা দীর্ঘস্থায়ী হলে বাংলাদেশের জ্বালানি আমদানি ব্যয় জিডিপির ১.৫ থেকে ২.৫ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।