Web Analytics

ইউরোপজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহের কারণে সুইজারল্যান্ডের হিমবাহগুলো মারাত্মক সংকটে পড়েছে বলে সতর্ক করেছেন দেশটির হিমবাহ পর্যবেক্ষণ সংস্থা গ্লামোসের প্রধান ম্যাথিয়াস হুস। তিনি জানান, গত শীতে জমে থাকা তুষার ও বরফ আগামী সোমবারের মধ্যেই পুরোপুরি গলে যেতে পারে, যা রেকর্ডের দ্বিতীয় সর্বপ্রথম ‘হিমবাহ ক্ষয় দিবস’ হিসেবে চিহ্নিত হবে। অক্টোবর পর্যন্ত বরফ গলতে থাকবে এবং এতে সুইস আল্পস অঞ্চলের হিমবাহগুলোর আয়তন আরও কমে যাবে। এর আগে ২০২২ সালে এই দিনটি আরও আগে, ২৬ জুনে এসেছিল।

বিশেষজ্ঞদের মতে, চলমান তাপপ্রবাহের পাশাপাশি মে মাসের অস্বাভাবিক উষ্ণতা ও গত শীতে কম তুষারপাত পরিস্থিতিকে আরও জটিল করেছে। হুস জানান, রোন হিমবাহে মাত্র ১০ দিনে প্রায় এক মিটার বরফ গলে গেছে। তাঁর মতে, দীর্ঘ সময় ধরে উচ্চ তাপমাত্রা বজায় থাকাই হিমবাহের জন্য সবচেয়ে বড় হুমকি।

পরিসংখ্যান অনুযায়ী, ২০০০ থেকে ২০২৪ সালের মধ্যে সুইস হিমবাহের আয়তন ৩৮ শতাংশ কমেছে। বর্তমান উষ্ণায়ন অব্যাহত থাকলে ২১০০ সালের মধ্যে কেবল অল্প কিছু বরফ অবশিষ্ট থাকতে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।