Web Analytics

মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, বিশ্বজুড়ে মানবাধিকার পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে এবং রাজনৈতিক ও অর্থনৈতিক আধিপত্য বিস্তারের চেষ্টায় কিছু বিশ্বনেতা ‘লোভী শিকারি’ হিসেবে আচরণ করছেন। সংস্থাটি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এমন নেতাদের মধ্যে উল্লেখ করেছে, যাদের কর্মকাণ্ড বিশ্বব্যবস্থায় নাটকীয় প্রভাব ফেলেছে।

অ্যামনেস্টির মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড বলেন, বিশ্ব এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে নির্মম সহিংসতা বেড়েছে এবং আন্তর্জাতিক মানবাধিকার কাঠামো দুর্বল হয়ে পড়ছে। প্রতিবেদনে বলা হয়, কর্তৃত্ববাদী নীতি ও দমনমূলক আচরণ বেড়েছে এবং বিভিন্ন দেশে মৌলিক নাগরিক স্বাধীনতার ওপর আঘাত বাড়ছে।

গাজা যুদ্ধ, ইউক্রেন যুদ্ধ ও ইরান–ইসরাইল সংঘাতকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের উদাহরণ হিসেবে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, এসব সংঘাতে হাজার হাজার মানুষ নিহত হয়েছে। যুক্তরাজ্যের ফিলিস্তিনপন্থি আন্দোলনের ওপর দমননীতিরও সমালোচনা করা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।