জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী জানিয়েছেন, দেশের বর্তমান সরবরাহ ও মজুতের ভিত্তিতে আগামী দুই মাসে কোনো জ্বালানি তেলের সংকট হবে না। বুধবার দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, ৩ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত সারা দেশে ৯ হাজার ১১৬টি অভিযান পরিচালনা করা হয়েছে, যার ফলে ৩ হাজার ৫১০টি মামলা দায়ের করা হয়। এ সময় ১ কোটি ৫৬ লাখ ৯ হাজার টাকা জরিমানা আদায় এবং ৪৫ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এসব অভিযানে মোট ৫ লাখ ৪২ হাজার ২৩৬ লিটার অবৈধ জ্বালানি তেল উদ্ধার করা হয়, যার মধ্যে ডিজেল, অকটেন, পেট্রোল ও ফার্নেস অয়েল রয়েছে।
বর্তমানে দেশে ডিজেল ১ লাখ ১ হাজার ৩৮৫ মেট্রিক টন, অকটেন ৩১ হাজার ৮২১ মেট্রিক টন, পেট্রোল ১৮ হাজার ২১১ মেট্রিক টন, ফার্নেস অয়েল ৭৭ হাজার ৫৪৬ মেট্রিক টন এবং জেট ফুয়েল ১৮ হাজার ২২৩ মেট্রিক টন মজুত রয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।