Web Analytics

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি যুক্তরাষ্ট্রে পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি বর্তমানে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত। সহপাঠীদের তথ্য অনুযায়ী, এক সহপাঠীর সঙ্গে ক্যাম্পাসের বাইরে যাওয়ার পর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না এবং উভয়ের মোবাইল ফোন বন্ধ রয়েছে।

বিশ্ববিদ্যালয় ও স্টেট পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করেছে। ফোন ট্র্যাকিংয়ে সর্বশেষ অবস্থান ক্যাম্পাসের ভেতরে শনাক্ত হলেও এরপর আর কোনো তথ্য মেলেনি। ঘটনাটি মায়ামিতে অবস্থিত বাংলাদেশের কনস্যুলেট জেনারেলকে জানানো হয়েছে, যারা প্রয়োজনে এফবিআইকে সম্পৃক্ত করার কথা জানিয়েছে। নিকটবর্তী হাসপাতাল, বিমানবন্দর ও ডিটেনশন সেন্টারে খোঁজ নিয়েও কোনো ফল পাওয়া যায়নি।

পরিবার জানিয়েছে, ১৬ এপ্রিল সর্বশেষ বৃষ্টির সঙ্গে তাদের কথা হয়েছিল। এরপর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন। তারা পুলিশ ও যুক্তরাষ্ট্রে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছে এবং সার্বিক সহযোগিতা কামনা করেছে। সহপাঠী ও পরিবার তার নিরাপদ প্রত্যাবর্তনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।