Web Analytics

ঢাকায় শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে এবং আন্দোলনরত নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে শনিবার নওগাঁয় মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বেলা সাড়ে ১১টায় শহরের মুক্তির মোড় শহীদ মিনারের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নওগাঁ জেলা শাখার ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে প্রধান সড়কের একপাশ অবরোধ করলে যান চলাচল বিঘ্নিত হয়ে প্রায় ৩০ মিনিট যানজটের সৃষ্টি হয়।

বিক্ষোভে সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক আরমান হোসেন। মুখ্য সংগঠক মেহেদী হাসান, সংগঠক রাফিউল বারী রাজন ও সহকারী মুখপাত্র নাইম হাসানসহ অন্যরা বক্তব্য রাখেন। বক্তারা অভিযোগ করেন, পুলিশ নিরপেক্ষ না থেকে আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়েছে এবং সাধারণ ছাত্রদের মারধর করেছে। তারা ঘোষণা দেন, হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

আরমান হোসেন জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।