Web Analytics

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে কাতারের দোহায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নির্ধারিত সভা স্থগিত করা হয়েছে। ২৫ থেকে ২৭ মার্চ ২০২৬ তারিখে এই বৈঠক হওয়ার কথা ছিল। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাতের ফলে পশ্চিম এশিয়ার আকাশসীমা নিরাপদ না থাকায় আইসিসি শেষ পর্যন্ত সভাটি পিছিয়ে দেয়।

ক্রিকবাজের তথ্য অনুযায়ী, সভার নতুন তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী এপ্রিলে সভা আয়োজনের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উপমহাদেশের কোনো শহরে বিকল্প ভেন্যু হিসেবে আয়োজনের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। এই বৈঠকে বোর্ড পরিচালক, প্রধান নির্বাহী, বিভিন্ন কমিটির সদস্য ও জ্যেষ্ঠ কর্মকর্তারা আন্তর্জাতিক ক্রিকেটের বর্ষপঞ্জি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং বৈশ্বিক ক্রিকেটের নতুন সুযোগ নিয়ে আলোচনা করার কথা ছিল।

এদিকে আজ ভারতের আহমেদাবাদে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে, যেখানে ভারত ও নিউজিল্যান্ড মুখোমুখি হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।