Web Analytics

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ইসরাইলের কারণে যুক্তরাষ্ট্র ‘অন্তহীন যুদ্ধে’ জড়িয়ে পড়ায় মার্কিন নাগরিকেরা বিরক্ত ও ক্ষুব্ধ। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ট্রাম্পের রিপাবলিকান পার্টির ভরাডুবির পর তিনি এ মন্তব্য করেন। সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প ভোটারদের ইসরাইলবিরোধী মনোভাবকে পরাজয়ের একটি কারণ হিসেবে উল্লেখ করেছিলেন।

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাগচি বলেন, ট্রাম্প স্পষ্টতই বুঝতে পেরেছেন যে অধিকাংশ মার্কিন নাগরিক ইসরাইলের কর্মকাণ্ডে বিরক্ত ও ক্ষুব্ধ। তবে কেন এমন হচ্ছে, সে বিষয়ে ট্রাম্প বিভ্রান্ত বলে মনে হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

আরাগচির ভাষ্য, ইসরাইল কৌশলে একের পর এক মার্কিন প্রশাসনকে অন্তহীন যুদ্ধে জড়িয়ে ফেলছে। এতে মার্কিন নাগরিকেরা ক্লান্ত ও বিরক্ত এবং তারা আর এসব যুদ্ধ সহ্য করতে রাজি নন। তিনি আরও বলেন, এই অঞ্চলও আর এসব যুদ্ধ চায় না।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।