Web Analytics

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ সংসদে একাত্তর টিভির চার সাংবাদিকের চাকরিচ্যুতি নিয়ে প্রশ্ন তুলেছেন। রোববার সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, সরকার ক্ষমতায় আসার পর বেসরকারি টেলিভিশন চ্যানেলের চারজন সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে, অথচ সরকার সংবাদমাধ্যমের স্বাধীনতার কথা বলে আসছে।

তিনি জানতে চান, এই চার সাংবাদিকের বিষয়টি এখনো কেন সমাধান হয়নি এবং সরকার এ বিষয়ে কোনো তদন্ত করেছে কি না। মাসউদ আরও প্রশ্ন তোলেন, তাদের চাকরিচ্যুতি কি সংবাদপত্রের স্বাধীনতায় হস্তক্ষেপ হিসেবে গণ্য হবে কি না। একই অধিবেশনে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদসহ ১৬ জন প্রয়াত সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যের নাম সংসদের শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করা হয়।

বিকেলে জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের প্রথম দিনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ প্রয়াত সংসদ সদস্যদের নাম সংসদে উত্থাপন করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।