Web Analytics

তুরিন বিশ্ববিদ্যালয় ও রোমের লুইস স্কুল অব গভর্নমেন্টের ইতিহাসের অধ্যাপক লরেঞ্জো কামাল আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ইরান-যুক্তরাষ্ট্র শান্তিচুক্তি কার্যকর করতে হলে ওয়াশিংটনকে অবশ্যই ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিয়ন্ত্রণে আনতে হবে। মঙ্গলবার প্রকাশিত ওই সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

কামাল বলেন, ইসরাইলি কর্তৃপক্ষ লেবাননে উত্তেজনা বাড়িয়ে ট্রাম্প প্রশাসন ও ইরানি কর্তৃপক্ষের সম্ভাব্য যেকোনো চুক্তিকে দুর্বল করার চেষ্টা করছে। তার মতে, নেতানিয়াহুই এই পুরো প্রক্রিয়ার মূল চরিত্র, যিনি অন্তত ইসরাইলের নির্বাচন পর্যন্ত নিজেকে অপরিহার্য যুদ্ধকালীন নেতা হিসেবে উপস্থাপন করতে চান। তিনি আরও বলেন, উত্তেজনা না থাকলে নেতানিয়াহুর অবস্থান দুর্বল হয়ে পড়বে এবং বিরোধীরা তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে পারবে।

কামাল আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র এখনো ইসরাইলকে বাধাহীনভাবে কাজ করার সুযোগ দিচ্ছে। ট্রাম্প নেতানিয়াহুকে লেবাননে যুদ্ধবিরতিতে বাধ্য না করা পর্যন্ত ইরান-যুক্তরাষ্ট্র শান্তিচুক্তি অত্যন্ত নড়বড়ে অবস্থায় থাকবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।