Web Analytics

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে বুধবার গভীর রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএসের বাসা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হলে আদালত জুলাই হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে। অভিযোগে বলা হয়েছে, তিনি সেনা কর্মকর্তাদের আমানত আত্মসাৎ করে ‘সাবলাইম’ গ্রুপ নামে বিশাল ব্যবসায়িক সাম্রাজ্য গড়ে তোলেন।

প্রতিবেদন অনুযায়ী, জলসিঁড়ি আবাসন প্রকল্পের দায়িত্বে থাকাকালীন মামুন খালেদ একাধিক চুক্তির মাধ্যমে বিপুল অর্থ আত্মসাৎ করেন। এতে হাজারো চাকরিরত ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কয়েকশ কোটি টাকার ক্ষতির মুখে পড়েন। তিনি ডিজিএফআইয়ে কর্মরত অবস্থায় সাবলাইম নেটওয়ার্ক, সাবলাইম আইটি, সাবলাইম বাংলাদেশসহ অন্তত সাতটি কোম্পানি প্রতিষ্ঠা করেন। এছাড়া সরকারি বাসভবনকে ব্যবসার ঠিকানা বানিয়ে ২০০ কোটি টাকার ফ্লাইওভার প্রকল্পের কাজ নেওয়ার অভিযোগও রয়েছে।

রিমান্ড আবেদনে আরও বলা হয়েছে, তার নির্দেশে শতাধিক সশস্ত্র ব্যক্তি রাজনৈতিক সহিংসতায় গুলি চালায়, যাতে একজন নিহত হন। মামলাটি বর্তমানে তদন্তাধীন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।