Web Analytics

মঙ্গলবার খুলনার হোটেল ক্যাসেল সালামের দরবার হলে ‘এডভোকেটিং ফর চেঞ্জড উইমেনস ইকোনমিক এমপাওয়ারমেন্ট থ্রু কালেকটিভ অ্যাকশন’ শীর্ষক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, বাজারে প্রবেশাধিকার ও সামাজিক প্রতিবন্ধকতা চিহ্নিত করে সমাধানের পথ খোঁজাই ছিল কর্মশালার মূল লক্ষ্য। ফ্রান্স ডেভেলপমেন্ট এজেন্সির অর্থায়নে এবং ঢাকা উইমেন চেম্বার অব কমার্সের তত্ত্বাবধানে ফেম প্রকল্পের উইন্ডো-৩ এর আওতায় এটি আয়োজন করা হয়। স্থানীয় এনজিও পূর্ণিমা আয়োজক হিসেবে দায়িত্ব পালন করে, সেন্টার ফর উইমেন অ্যান্ড চিলড্রেন স্টাডিজ (সিডব্লিউসিএস) ছিল লিড অর্গানাইজেশন এবং কনসার্নড উইমেন ফর ফ্যামিলি ডেভেলপমেন্ট (সিডব্লিউএফডি) পার্টনার হিসেবে কাজ করে।

কর্মশালায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, উদ্যোক্তা, গবেষক ও প্রান্তিক জনগোষ্ঠীর সদস্যরা অংশ নেন। অংশগ্রহণকারীরা জেন্ডার লেন্স অ্যাসেসমেন্টের মাধ্যমে নারীর সম্পদে অংশগ্রহণ, বাজারে প্রবেশাধিকার, নিরাপদ চলাচল ও সামাজিক নিয়ম-কানুনের প্রতিবন্ধকতা চিহ্নিত করেন। দিনব্যাপী আলোচনায় বেশ কিছু সুপারিশ প্রণয়ন করা হয়।

আয়োজকরা জানান, এসব সুপারিশের ভিত্তিতে অন্তর্ভুক্তিমূলক ও জেন্ডার-সংবেদনশীল অর্থনৈতিক পরিবেশ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে এবং একটি যৌথ অ্যাডভোকেসি ডকুমেন্ট সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।