Web Analytics

পোল্যান্ডের উত্তরাঞ্চলে এক শৌখিন ধাতু অনুসন্ধানকারী মাটির নিচে ২ হাজার ৭০০ বছরের পুরোনো একটি ব্রোঞ্জের তলোয়ার আবিষ্কার করেছেন। গদানস্ক বন বিভাগের বেলেমাটির নিচে খাড়া অবস্থায় থাকা এই তলোয়ারটি অবিশ্বাস্যভাবে অক্ষত অবস্থায় পাওয়া যায়। পোমেরানিয়ান প্রাদেশিক হেরিটেজ কনজারভেটর জুনের শুরুতে ফেসবুক পোস্টে এই আবিষ্কারের বিষয়টি নিশ্চিত করে জানায়, এটি ব্রোঞ্জ যুগের শেষ ভাগের নিদর্শন, যার সময়কাল খ্রিস্টপূর্ব ৯০০ থেকে ৭০০ অব্দের মধ্যে।

প্রত্নতাত্ত্বিক ও হেরিটেজ কর্মকর্তারা সঠিক প্রত্নতাত্ত্বিক পদ্ধতি অনুসরণ করে তলোয়ারটি উদ্ধার করেন। আবিষ্কারক মার্সিন উইসনিউস্কি এর আগেও একই অঞ্চলে ব্রোঞ্জ যুগের গুপ্তধন খুঁজে পেয়েছিলেন এবং এবারও দ্রুত কর্তৃপক্ষকে জানান। কর্মকর্তারা জানান, ১৯২০-এর দশকে একই এলাকায় অনুরূপ তলোয়ার পাওয়া গিয়েছিল, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হারিয়ে যায়।

তলোয়ারটি পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হবে এবং পরে জাদুঘরে স্থানান্তর করা হবে। কোন জাদুঘরে পাঠানো হবে, তা এখনো নির্ধারিত হয়নি বলে জানিয়েছে প্রাদেশিক হেরিটেজ কার্যালয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।