Web Analytics

জুলাই জাতীয় সনদ আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর হওয়ার চার মাস পর শর্তসাপেক্ষে এই সনদে সই করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন এনসিপির পক্ষে সনদে স্বাক্ষর করেন।

সনদ সইয়ের পর আখতার হোসেন সাংবাদিকদের জানান, অন্তর্বর্তী সরকারের আহ্বানে তারা শর্তসাপেক্ষে জুলাই সনদে স্বাক্ষর করেছেন। তিনি বলেন, গণভোটের গণরায়ের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং কোনো ভিন্নমত ছাড়াই সেই রায় কার্যকর করার শর্তে তারা সনদে সই করেছেন।

আখতার হোসেন আরও জানান, এনসিপি আশা করছে আগামীকাল শপথ গ্রহণ অনুষ্ঠান নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে। দলটির দাবি, প্রথমে সংবিধান সংস্কার পরিষদের সদস্যরা শপথ নেবেন, এরপর জাতীয় সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।