Web Analytics

জামালপুর জেলা জজ আদালতের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রুমানা আক্তার মাদারগঞ্জ ও বকশিগঞ্জ উপজেলার ৩১ জন আওয়ামী লীগ নেতা-কর্মীর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। সোমবার দুপুরে তারা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে শুনানি শেষে আদালত এই আদেশ দেন। অভিযুক্তদের মধ্যে রয়েছেন মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলালসহ স্থানীয় যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতারা।

আদালত সূত্রে জানা গেছে, মাদারগঞ্জ উপজেলার ২৭ জনের বিরুদ্ধে চারটি মামলা রয়েছে, যার মধ্যে দুটি বিএনপি নেতা হাফিজুর রহমান সাকু ও আব্দুল্লাহ আল মামুন দায়ের করেছেন এবং একটি মামলা সন্ত্রাসবিরোধী আইনে পুলিশ করেছে। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে, শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কোর্ট ইন্সপেক্টর মো. আবুল হোসেন জানান, চার মামলায় মাদারগঞ্জের ২৭ জন ও বকশিগঞ্জের ৪ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।