Web Analytics

বরিশালের বাকেরগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত কলেজছাত্র সাইদুল ইসলাম সজিব (২৫) মারা গেছেন। মঙ্গলবার ভোররাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সরকারি বরিশাল কলেজের মাস্টার্সের ছাত্র সজিব গত শনিবার সকালে লোচনাবাদ গ্রামে পারিবারিক জমিতে দোকানঘর নির্মাণ শুরু করলে প্রতিপক্ষের হামলার শিকার হন।

তার বাবা আবুল হোসেন খান জানান, একই গ্রামের মো. মিলন খান নেতৃত্বে ৮–১০ জন ভাড়াটে লোক ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এতে সজিবসহ পরিবারের কয়েকজন আহত হন। প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যালে নেওয়া হয়। মস্তিষ্কে রক্তক্ষরণে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় পাঠানো হয়, যেখানে তিনি মারা যান।

বাকেরগঞ্জ থানার ওসি খন্দকার কে এম সোহেল রানা জানান, জমি বিরোধ নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে এবং উভয় পক্ষ পৃথক মামলা করেছে। তদন্ত ও আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।