Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা করেছেন যে তার সরকার দুর্নীতির সঙ্গে কোনো আপস করবে না এবং দলমত নির্বিশেষে সবাইকে আইনের আওতায় আনার লক্ষ্য নিয়েছে। রোববার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চার দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি জানান, সততা, মেধা ও দক্ষতার ভিত্তিতেই জনপ্রশাসনে পদায়ন ও বদলি হবে এবং কর্মকর্তাদের দেশের যেকোনো স্থানে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত থাকতে হবে।

তিনি বলেন, ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা নিয়ে সরকার যাত্রা শুরু করেছে এবং দারিদ্র্য ও বেকারত্ব বেড়েছে। তবে জনগণের দুর্ভোগ না বাড়িয়ে সমস্যার সমাধান খোঁজা হচ্ছে। তিনি আরও জানান, ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে সরকার কাজ করছে এবং নির্বাচনি ইশতেহার ও জুলাই সনদের সব প্রতিশ্রুতি ধীরে ধীরে বাস্তবায়ন করা হবে।

প্রধানমন্ত্রী জেলা প্রশাসকদের সন্ধ্যা ৭টার পর মার্কেট ও শপিংমলে বিদ্যুৎ ব্যবহারে সতর্কতা অবলম্বনের নির্দেশ দেন এবং বলেন, চলমান যুদ্ধ পরিস্থিতি নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।