Web Analytics

চুয়াডাঙ্গার দর্শনা-গেদে আন্তর্জাতিক চেকপোস্ট সংলগ্ন এলাকায় শনিবার সন্ধ্যায় জুলফিকার (২২) নামে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। জুলফিকার দর্শনা সীমান্ত এলাকার জয়নগর গ্রামের কালু মৌলভীর ছেলে। স্থানীয়দের ভাষ্যমতে, তিনি কয়েকজন সঙ্গীকে নিয়ে সীমান্ত এলাকায় খড়ি কুড়াতে গিয়েছিলেন। এ সময় বিএসএফ সদস্যরা ধাওয়া করে তাকে ধরে ভারতীয় অংশে নিয়ে যায় এবং মারধর করে বলে অভিযোগ রয়েছে।

তবে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, প্রাথমিক তথ্যে জানা গেছে জয়নগরের কয়েকজন যুবক জিরো পয়েন্ট এলাকায় গিয়ে দর্শনা-গেদে রেলপথের নিরাপত্তা বেষ্টনীর কিছু অংশ খোলার চেষ্টা করছিল। এ সময় বিএসএফ অভিযান চালিয়ে জুলফিকারকে আটক করে, অন্যরা পালিয়ে যায়।

বিজিবি অধিনায়ক আরও জানান, আটক যুবককে ভারতীয় থানায় সোপর্দ করা হতে পারে বলে তারা জানতে পেরেছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।