Web Analytics

দখলদার ইসরাইলের হামলায় বিধ্বস্ত গাজায় শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের সহায়তায় ৩০০ যুগলের গণবিয়ে অনুষ্ঠিত হয়েছে। মধ্য গাজায় আয়োজিত এই অনুষ্ঠানটি ‘গালান্ত নাইট ৩’ কর্মসূচির অংশ হিসেবে সম্পন্ন হয়। আর্থিক সংকটে বিয়ে করতে না পারা তরুণ-তরুণীদের সহায়তার উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়। প্রায় ২০ হাজার মানুষ, নবদম্পতিদের পরিবার, স্থানীয় নেতৃবৃন্দ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আয়োজকেরা জানান, কয়েক হাজার আবেদন থেকে ৩০০ যুগলকে বাছাই করা হয়, যেখানে অবিবাহিত ও আর্থিকভাবে অসচ্ছলদের অগ্রাধিকার দেওয়া হয়। ফেব্রুয়ারি মাসে আবেদন গ্রহণ শুরু হয়েছিল। নবদম্পতিদের নতুন জীবন শুরু করতে বিভিন্ন উপহার ও সহায়তাও প্রদান করা হয়। অনুষ্ঠানটি পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয় এবং ফিলিস্তিনি সংস্কৃতিকে গুরুত্ব দিয়ে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাত ও ফিলিস্তিনের জাতীয় সংগীত পরিবেশন করা হয়, যা দুই দেশের ঐক্য ও সংহতির প্রতীক হিসেবে দেখা হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।