Web Analytics

আফগানিস্তানের সঙ্গে চলমান যুদ্ধে এখন পর্যন্ত দেশটির ৩৩১ জন তালেবান সেনাসদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে পাকিস্তান। শনিবার সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এই তথ্য জানান বলে ডন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। তিনি আরও জানান, হামলায় ৫০০ জনের বেশি আহত হয়েছেন এবং পাকিস্তানি বাহিনী ১০৪টি তালেবান চেকপোস্ট, ১৬৩টি ট্যাংক ও সাঁজোয়া যান ধ্বংস করেছে এবং ২২টি চেকপোস্ট দখলে নিয়েছে।

এদিকে, চলমান উত্তেজনা নিরসনে পাকিস্তানকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে তালেবান সরকার। পাকিস্তান আফগানিস্তানের বিরুদ্ধে প্রকাশ্যে যুদ্ধ ঘোষণা করার পর এই আহ্বান জানানো হয়। তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, আফগানিস্তান সব সময় আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করেছে এবং এখনো শান্তিপূর্ণ সমাধান চায়।

দুই দেশের মধ্যে এই পাল্টাপাল্টি অবস্থান সীমান্ত উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।