Web Analytics

ইরানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ২১ জুন সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে যুক্তরাষ্ট্রের সঙ্গে কারিগরি পর্যায়ের আলোচনায় অংশ নিতে পৌঁছেছে। ইসলামাবাদে স্বাক্ষরিত ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকের ধারাবাহিকতায় এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনা এবং সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় উভয়েই প্রতিনিধিদলের আগমনের বিষয়টি নিশ্চিত করেছে।

সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছে, তারা ইরানি প্রতিনিধিদলের আগমনকে স্বাগত জানিয়েছে এবং এই আলোচনা যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক বাস্তবায়নের অংশ। বৈঠকের আগে বুর্গেনস্টক রিসোর্টে বিভিন্ন দেশের কূটনীতিকদের অংশগ্রহণে একটি প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত হয়।

সুইজারল্যান্ডের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরটিএস জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের কারিগরি প্রতিনিধিদলের পাশাপাশি মধ্যস্থতাকারী দেশ কাতার ও পাকিস্তানের প্রতিনিধিরাও এই প্রস্তুতিমূলক আলোচনায় অংশ নিয়েছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।