Web Analytics

পাকিস্তানের সিনেট চেয়ারম্যান ইউসুফ রাজা গিলানি সব রাষ্ট্রের ক্ষেত্রে আন্তর্জাতিক আইন সমানভাবে প্রয়োগ এবং বৈশ্বিক আইন ও নীতি নির্ধারণে গ্লোবাল সাউথের দেশগুলোর প্রতিনিধিত্ব বাড়ানোর আহ্বান জানিয়েছেন। শনিবার কম্বোডিয়ার রাজধানী নমপেনে দ্বিতীয় আন্তঃসংসদীয় স্পিকার্স সম্মেলনে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গিলানি বলেন, শান্তি বেছে বেছে প্রতিষ্ঠা করা যায় না; বিশ্বের কোনো স্থানে শান্তির জন্য হুমকি সৃষ্টি হলে তা সর্বত্র শান্তির জন্য হুমকি হয়ে ওঠে। আন্তর্জাতিক চুক্তি অনুমোদন, জবাবদিহি নিশ্চিত এবং ন্যায্য আন্তর্জাতিক নীতি প্রতিষ্ঠায় বিভিন্ন দেশের সংসদের ভূমিকার ওপরও জোর দেন তিনি। বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তিতে কূটনীতি ও সংলাপকেই সবচেয়ে কার্যকর পথ উল্লেখ করে তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংলাপ এগিয়ে নিতে পাকিস্তানের ভূমিকার কথা বলেন।

তিনি বলেন, পাকিস্তান সন্ত্রাসবাদের শিকার হয়েছে এবং লাখ লাখ শরণার্থীকে আশ্রয় দিয়েছে, তাই দেশটি সংঘাতের মূল্য বোঝে ও শান্তির পথ বেছে নিয়েছে। গিলানি আইএসসিকে স্থায়ী প্রতিষ্ঠানে রূপ দেওয়া, দ্রুত প্রতিক্রিয়া ব্যবস্থা, তথ্য অনুসন্ধান মিশন এবং শান্তি-নিরাপত্তা বিষয়ে নিয়মিত সংসদীয় কার্যক্রম চালুর প্রস্তাব দেন। তিনি কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত ও রাজা নরোদম সিহামনির সঙ্গেও সাক্ষাৎ করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।