Web Analytics

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক প্রধান লে. জেনারেল (অব.) শেখ মামুন খালেদ রিমান্ডে থেকে বাংলাদেশের ২০০৭ সালের ‘এক-এগারো’ রাজনৈতিক ঘটনার নেপথ্য কুশীলবদের সম্পর্কে নতুন তথ্য দিয়েছেন বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তার দেওয়া তথ্য যাচাই-বাছাই চলছে এবং তদন্ত অব্যাহত রয়েছে। এসব তথ্যে বিদেশি গোয়েন্দা সংস্থা, দুটি প্রভাবশালী সংবাদপত্র, আওয়ামী লীগের কয়েকজন নেতা ও সুশীল সমাজের কিছু ব্যক্তির সংশ্লিষ্টতার ইঙ্গিত পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০০১ সালে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার ক্ষমতায় আসার পর থেকেই পরিকল্পনা শুরু হয় এবং ২০০৬ সাল থেকে দুটি সংবাদপত্র সরকারের বিরুদ্ধে প্রচার চালায়। মামুন খালেদ দাবি করেন, ওই সংবাদপত্রগুলো সেনাসমর্থিত সরকারের সময় ডিজিএফআইয়ের অঘোষিত মুখপত্র হিসেবে কাজ করেছিল এবং ‘মাইনাস টু ফর্মুলা’ বাস্তবায়নে ভূমিকা রেখেছিল। তিনি আরও জানান, ভারতীয় গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে ওই সম্পাদকদের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল।

সূত্র জানায়, মামুন খালেদের বক্তব্য যাচাই শেষে তদন্ত সংস্থাগুলো পরবর্তী আইনি পদক্ষেপ নেবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।