Web Analytics

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ১৫ শতাংশে উন্নীত হয়েছে। বুধবার, ১ জুলাই ২০২৬ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) জানিয়েছে, বাড়িভাড়া বৃদ্ধির বিষয়টি চূড়ান্ত হয়েছে এবং শিক্ষক-কর্মচারীরা জুলাই থেকেই বর্ধিত ভাতা পাবেন।

এর আগে ২০২৫ সালের ২১ অক্টোবর অর্থ মন্ত্রণালয় এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বাড়িভাড়া ভাতা ১৫ শতাংশ বাড়ানোর অনুমোদন দেয়। মন্ত্রণালয়ের সম্মতিপত্রে বলা হয়, সরকারের বাজেট সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে এ ভাতা দুই ধাপে কার্যকর হবে—প্রথম ধাপে ১ নভেম্বর ২০২৫ থেকে ৭.৫ শতাংশ এবং দ্বিতীয় ধাপে ১ জুলাই ২০২৬ থেকে আরও ৭.৫ শতাংশ, সর্বমোট ১৫ শতাংশ (সর্বনিম্ন ২,০০০ টাকা)।

মাউশি জানিয়েছে, অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা আজ থেকে কার্যকর হয়েছে, ফলে শিক্ষক-কর্মচারীরা এ মাস থেকেই নতুন হারে বাড়িভাড়া ভাতা পাবেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।