Web Analytics

জামালপুরের মাদারগঞ্জে চাচা ও ভাতিজা হত্যা মামলায় সাত আসামিকে মৃত্যুদণ্ড এবং সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ নেজাম উদ্দিন এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ দিদারুল ইসলামের ভাষ্য অনুযায়ী, পূর্ববিরোধের জেরে ২০১৬ সালের ১৬ মে রাতে শাখাওয়াত ও সোহেল গানবাজনার কথা বলে চাচা মহর আলী ও তার ভাতিজা স্বপন মিয়াকে বাড়ি থেকে ডেকে নেন। পরে মাদারগঞ্জের জোড়খালী ইউনিয়নের কুকুরমারী এলাকার ভানু ফকিরের পাটখেতে নিয়ে গিয়ে তাদের কুপিয়ে ও জবাই করে হত্যা করা হয়।

ঘটনার তিন দিন পর পুলিশ ওই পাটখেত থেকে দুজনের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে। নিহত স্বপন মিয়ার বাবা জাহাঙ্গীর আলম ২০১৬ সালের ১৯ মে মাদারগঞ্জ মডেল থানায় ২২ জনকে আসামি করে হত্যা মামলা করেন। দীর্ঘ তদন্তের পর পুলিশ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। ১৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের উপস্থিতিতে আদালত রায় ঘোষণা করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।