Web Analytics

যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলা ও চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে ইসলামাবাদ সমঝোতা স্মারক (এমওইউ) বাস্তবায়ন স্থগিত করেছে ইরান। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি জানান, যুক্তরাষ্ট্র চুক্তির আওতায় থাকা সব প্রতিশ্রুতি ভঙ্গ করেছে এবং কার্যত সমঝোতাটি স্থগিত করেছে।

তিনি বলেন, এর জবাবে ইরানও চুক্তির আওতায় নিজেদের সব প্রতিশ্রুতি ও বাস্তবায়ন স্থগিত করেছে। চলমান সামরিক পরিস্থিতিতে দেশ রক্ষাই এখন তাদের প্রধান অগ্রাধিকার, ফলে এই অবস্থায় সমঝোতা বাস্তবায়ন সম্ভব নয়।

এই সিদ্ধান্তের মাধ্যমে ইরান প্রতিরক্ষা কার্যক্রমে মনোযোগ দিচ্ছে এবং ইসলামাবাদ কাঠামোর অধীনে গঠিত দ্বিপাক্ষিক বোঝাপড়া কার্যত স্থগিত হয়ে গেল।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।