Web Analytics

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ঈদুল ফিতর ও ঈদুল আজহা আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে। ক্যালিফোর্নিয়া লেজিসলেটিভ ইনফরমেশন ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, গভর্নর গ্যাভিন নিউসম ২৭ সেপ্টেম্বর এবি ২০১৭ অনুমোদন করেন এবং একই দিন আইনটি অঙ্গরাজ্যের সেক্রেটারি অব স্টেটের কাছে নথিভুক্ত হয়। ঈদুল ফিতর রমজান শেষে এবং ঈদুল আজহা ইসলামী বর্ষপঞ্জির শেষ মাস জিলহজে পালিত হয়।

নতুন আইনে ক্যালিফোর্নিয়ার কর্মীরা বিদ্যমান বেতনসহ ছুটির সুবিধা ব্যবহার করে দুই ঈদ পালন করতে পারবেন। স্থানীয় সিদ্ধান্ত অনুযায়ী সরকারি স্কুল ও কমিউনিটি কলেজ ঈদের দিন বন্ধও রাখা যাবে। তবে আইনটি সব কর্মীর জন্য অতিরিক্ত দুই দিন বেতনসহ ছুটি নিশ্চিত করে না।

আইনের শর্ত অনুযায়ী অঙ্গরাজ্য কর্মীরা ঈদুল ফিতর বা ঈদুল আজহার জন্য সর্বোচ্চ আট ঘণ্টা ছুটি নিতে পারবেন। এ জন্য ভ্যাকেশন, বার্ষিক, ক্ষতিপূরণমূলক বা ব্যক্তিগত ছুটির ক্রেডিট ব্যবহার করা যাবে। দুই ঈদকে ক্যালিফোর্নিয়ার বিচার বিভাগীয় ছুটির তালিকা থেকে বাদ রাখা হয়েছে। বিলের প্রণেতা অ্যাসেম্বলি সদস্য ম্যাট হ্যানি বলেন, ক্যালিফোর্নিয়ায় যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ মুসলিম জনগোষ্ঠী বাস করে। সিএআইআর-সিএ সিদ্ধান্তটিকে স্বাগত জানিয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।