Web Analytics

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করেছেন, যদি ইরান কখনো তাকে হত্যা করে, তবে তিনি আগেই ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার নির্দেশ দিয়ে রেখেছেন। স্থানীয় সময় মঙ্গলবার (২০ জানুয়ারি) এক বক্তব্যে তিনি এই তথ্য জানান। এর আগে ইরান হুঁশিয়ারি দিয়েছিল, দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা করা হলে ট্রাম্পের শুধু হাত বিচ্ছিন্ন করা হবে না, তাকেও হত্যা করা হবে।

ইরানের সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা জেনারেল আব্দুলফজল শেখারচি বলেন, ইরানের নেতাদের বিরুদ্ধে কোনো আগ্রাসী পদক্ষেপ নেওয়া হলে কঠোর প্রতিশোধ নেওয়া হবে। তিনি বলেন, এটি কোনো স্লোগান নয়, বরং বাস্তব সতর্কবার্তা। এমন পরিস্থিতিতে ইরান বিশ্বজুড়ে আগুন জ্বালিয়ে দেবে এবং শত্রুদের জন্য কোনো নিরাপদ স্থান থাকবে না। এর জবাবে ট্রাম্প জানান, তার কাছে কঠোর নির্দেশনা প্রস্তুত আছে এবং কিছু ঘটলে মার্কিন সেনাবাহিনী ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলবে।

এই হুমকি-পাল্টা হুমকি ২০২০ সালে বাগদাদে মার্কিন হামলায় ইরানি কমান্ডার কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর থেকে চলমান উত্তেজনার ধারাবাহিকতা।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।