Web Analytics

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, নতুন মন্ত্রিসভা কেমন হবে তা দেখার জন্য দেশবাসীকে অল্প কিছু সময় অপেক্ষা করতে হবে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে সাম্প্রতিক নির্বাচন একটি মাইলফলক। সারা বিশ্ব এই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দিকে নজর রেখেছিল। ভোটাররা শুধু ভোট দেননি, তারা ভোটকেন্দ্র পাহারা দিয়ে গণতন্ত্র রক্ষা করেছেন।

তিনি আরও বলেন, বিএনপির নেতা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের পর যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তা প্রমাণ করে জনগণ পরিবর্তনের অপেক্ষায় রয়েছে। তিনি জানান, নির্বাচনী ইশতেহার ও ‘৩১ দফা’ অনুযায়ী সংবিধানের কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়িত হবে। এছাড়া, ‘জুলাই জাতীয় সনদ’ একটি রাজনৈতিক সমঝোতার দলিল, যা অক্ষরে অক্ষরে পালন করা হবে।

শেখ হাসিনার বিচার প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, তার বিরুদ্ধে তদন্ত ও আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ থাকায় ভারত সরকারের সঙ্গে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির ভিত্তিতে তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার প্রক্রিয়া শুরু হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।