Web Analytics

সংস্কৃতি মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বুধবার (২৫ মার্চ) রাতে নারায়ণগঞ্জের বন্দরের লাঙ্গলবন্দে মহাষ্টমী পুণ্যস্নান উপলক্ষে আয়োজিত ধর্মীয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যের আহ্বান জানান। তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে টিমওয়ার্কের মাধ্যমে দেশ পুনর্গঠনে কাজ করছে।

মন্ত্রী বলেন, বাংলাদেশের বৈচিত্র্যময় সংস্কৃতিই আমাদের ঐক্যের ভিত্তি। মত, ধর্ম ও রাজনৈতিক চিন্তার পার্থক্য গণতান্ত্রিক সমাজের সৌন্দর্য, আর এই সৌন্দর্যের মধ্যেই ঐক্য গড়ে তুলতে হবে। তিনি বিশ্বজুড়ে চলমান সংঘাতের প্রসঙ্গ টেনে বলেন, বাংলাদেশ শান্তিপূর্ণ, সহনশীল ও সংস্কৃতিমনস্ক রাষ্ট্র হিসেবে এগিয়ে যেতে চায়।

বাংলার ঐতিহ্য ও জ্ঞান-বিজ্ঞানের গৌরবের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, সঠিক নেতৃত্ব পেলে হারানো গৌরব ফিরিয়ে আনা সম্ভব। তিনি লাঙ্গলবন্দকে প্রাচীন ঐতিহ্যের অংশ হিসেবে আরও উন্নত ও আকর্ষণীয় করে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।