Web Analytics

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপি প্রার্থী মো. নাছির চৌধুরী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) হুইল চেয়ারে বসে শপথ গ্রহণ করেন। ওই দিন ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নাছির চৌধুরী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য। ১৯৯৬ সালে তিনি জাতীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্তকে পরাজিত করে লাঙল প্রতীক নিয়ে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে তিনি দুবার দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

এলাকার উন্নয়ন ভাবনা নিয়ে নাছির চৌধুরী বলেন, জনগণ তাকে ভালোবেসে ও অনেক স্বপ্ন নিয়ে নির্বাচিত করেছে। তিনি জানান, এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার স্বপ্ন রয়েছে এবং তিনি চেষ্টা করবেন এলাকার মানুষের মুখে হাসি ফোটাতে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।