Web Analytics

তুরস্ক আনাতোলিয়ায় ৯ থেকে ২০ নভেম্বর অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১কে আন্তর্জাতিক জলবায়ু কার্যক্রম ও বিশ্বরাজনীতিতে নিজেদের ভূমিকা শক্তিশালী করার সুযোগ হিসেবে ব্যবহার করছে। আংকারা বলছে, নতুন প্রতিশ্রুতি আদায়ের চেয়ে আগের জলবায়ু সম্মেলনগুলোর সিদ্ধান্ত ও অঙ্গীকার বাস্তবায়নে জোর দেওয়া প্রয়োজন। সম্মেলনে জাতিসংঘের জলবায়ু ফ্রেমওয়ার্ক কনভেনশনের ১৯৬ সদস্যদেশ, ইউরোপীয় ইউনিয়ন, ৯৫ দেশের নেতা ও জ্যেষ্ঠ প্রতিনিধি এবং সাতটি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি অংশ নিয়েছেন।

তুরস্ক কপ৩১কে ‘বাস্তবায়নের সম্মেলন’ হিসেবে তুলে ধরছে। জলবায়ু অর্থায়ন, ন্যায়সংগত জ্বালানি রূপান্তর, অভিযোজন, কার্বন নিঃসরণ কমানো, বৈশ্বিক উষ্ণতা সীমিত রাখা, জলবায়ু-সহনশীল নগর, পরিচ্ছন্ন জ্বালানি, টেকসই পরিবহন, নতুন প্রযুক্তি ও বর্জ্যহীন ব্যবস্থাপনা আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে। প্রথম সপ্তাহে ব্লু জোনে ১ লাখ ২ হাজারের বেশি নিবন্ধিত অংশগ্রহণকারী এবং গ্রিন জোনে ২ লাখ ১২ হাজারের বেশি মানুষের প্রবেশের কথা বিশ্লেষণে বলা হয়েছে।

প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান গাজার পরিবেশ ধ্বংসের প্রসঙ্গ তুলেছেন এবং জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে প্রতীকী জলপাইগাছ রোপণ করেছেন। তিনি বিভিন্ন দেশের নেতার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকও করেন। ২০১৭ সালে ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের নেতৃত্বে শুরু হওয়া তুরস্কের জিরো ওয়েস্ট উদ্যোগ বৈশ্বিক পরিবেশনীতি নির্ধারণে দেশটির উপস্থিতি জোরদার করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।