Web Analytics

ইসরাইলের সাবেক দুই প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ও ইয়ার লাপিদ আসন্ন জাতীয় নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে একজোট হয়েছেন। তারা ঘোষণা দিয়েছেন নতুন রাজনৈতিক দল ‘টুগেদার’, যার নেতৃত্ব দেবেন বেনেট। যৌথ টেলিভিশন বিবৃতিতে দুই নেতা বলেন, এই পদক্ষেপের লক্ষ্য হলো বিভক্ত বিরোধী দলগুলোকে একত্রিত করে নেতানিয়াহুর বিরুদ্ধে শক্তিশালী বিকল্প গঠন করা।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এই জোটের উদ্দেশ্য হলো বিরোধী শিবিরকে ঐক্যবদ্ধ করা, যাদের মধ্যে নেতানিয়াহুর প্রতি বিরোধিতা ছাড়া তেমন মিল নেই। বেনেট একে ইতিহাসের অন্যতম জায়নবাদী পদক্ষেপ হিসেবে বর্ণনা করেন, আর লাপিদ বলেন, বেনেট একজন সৎ ডানপন্থি রাজনীতিক এবং তাদের মধ্যে পারস্পরিক বিশ্বাস রয়েছে। তারা জানান, আসন্ন নির্বাচনে জয়লাভ ও ইসরাইলকে ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে সব প্রচেষ্টা কেন্দ্রীভূত করা হবে।

বেনেট আরও বলেন, নির্বাচিত হলে তিনি ২০২৩ সালের ৭ অক্টোবরের হামাস হামলার তদন্তে একটি জাতীয় কমিশন গঠন করবেন, যা বর্তমান নেতানিয়াহু সরকার প্রত্যাখ্যান করেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।