Web Analytics

দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদের পতনের পর গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হওয়ায় মঙ্গলবার সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার পাদদেশে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেন। বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক শামীমা সুলতানার তত্ত্বাবধানে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় পরিবারের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

আয়োজনে বক্তারা বলেন, এটি জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক চেতনার পুনর্জাগরণের প্রতীক। কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের ভিপি আব্দুর রশিদ জিতু, অধ্যাপক শামীমা সুলতানা ও উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান সবাই দল-মত নির্বিশেষে অংশগ্রহণের আহ্বান জানান এবং মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের গণআন্দোলনে আত্মদানকারীদের প্রতি শ্রদ্ধা জানান। তারা বলেন, জাতীয় সংগীতের মাধ্যমে নতুন বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সবাই মিলে একটি সুন্দর, নিরাপদ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।