Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, আগামী ছয় মাসের মধ্যে দেশের ১০ হাজার ৫৬৮টি কারিগরি ও মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই সুবিধা চালু করা হবে। ৮ এপ্রিল জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিম রেজার প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। এই উদ্যোগের লক্ষ্য দেশের কারিগরি ও মাদরাসা শিক্ষাকে আধুনিকায়ন করা।

তিনি বলেন, পর্যায়ক্রমে প্রতিটি উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজ এবং প্রতিটি জেলায় পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন করা হবে। পাশাপাশি স্মার্ট ক্লাসরুম, শিক্ষকদের প্রশিক্ষণ এবং কারিগরি কোর্স অন্তর্ভুক্তির মাধ্যমে মাদরাসা শিক্ষাকে যুগোপযোগী করা হবে। এছাড়া প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু এবং সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপনের পরিকল্পনাও রয়েছে।

ডিজিটাল বৈষম্য কমাতে আরও দেড় হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই সংযোগ এবং শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য ডিজিটাল পরিচয়পত্র ‘এডু-আইডি’ চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল আগামী ছয় মাসের মধ্যে কৃষি বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, পাইথন প্রোগ্রামিং ও ডিজিটাল মার্কেটিং বিষয়ে প্রশিক্ষণ দেবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।